শিরোনাম

Space for ads

পটুয়াখালী মেডিকেলের নতুন অধ্যক্ষ ডা. জিয়াউল করিম

 প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন   |   মেডিকেল কলেজ

পটুয়াখালী মেডিকেলের নতুন অধ্যক্ষ ডা. জিয়াউল করিম
Space for ads

মঙ্গলবার (২৮ জুলাই) পটুয়াখালী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. জিয়াউল করিমকে অধ্যাপক পদে পদোন্নতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত বলা হয়েছে, ‘ডা. মো. জিয়াউল করিম, যিনি বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজে সহযোগী অধ্যাপক (চর্ম ও যৌনরোগ) হিসেবে কর্মরত রয়েছেন, তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত একই প্রতিষ্ঠানে অধ্যাপক (চর্ম ও যৌনরোগ) পদে পদায়ন করা হয়েছে।’

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পদায়নপ্রাপ্ত কর্মকর্তাকে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে নতুন পদে যোগদান করতে হবে। অবমুক্তি ও যোগদানের সময় স্বাস্থ্য শিক্ষা বিভাগের নির্ধারিত অনলাইন ডাটাবেজে চেক-আউট ও চেক-ইন সম্পন্ন করার পাশাপাশি ব্যক্তিগত তথ্য (পিআইএস) হালনাগাদ করতে হবে।

অপর এক প্রজ্ঞাপনে প্রতিষ্ঠানটির বর্তমান অধ্যক্ষ ডা. এফ এম আতিকুর রহমানকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়েছে। ওএসডি হওয়া ডা. আতিকুর রহমান প্রতিষ্ঠানটির মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক।

এছাড়া যোগদানের পর সংশ্লিষ্ট যোগদানপত্র স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার্সোনেল-১ শাখার নির্ধারিত ই-মেইলে পাঠাতে হবে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।





BBS cable ad

মেডিকেল কলেজ এর আরও খবর: