শিরোনাম

Space for ads

সুনামগঞ্জ মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের ক্লাস বর্জন

 প্রকাশ: ২১ জুন ২০২৬, ০১:৪১ অপরাহ্ন   |   মেডিকেল কলেজ ও হাসপাতাল

সুনামগঞ্জ মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের ক্লাস বর্জন
Space for ads

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালু এবং একাডেমিক সংকট নিরসনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

রবিবার (২১ জুন) দুপুরে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে এ ঘোষণা দেন তারা।
এ সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ থেকে বের হয়ে ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।

শিক্ষার্থীরা জানান, হাসপাতাল চালু না হওয়ায় তারা প্রয়োজনীয় ক্লিনিক্যাল ও ব্যবহারিক প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন। এতে চিকিৎসাশিক্ষা ব্যাহত হচ্ছে এবং পেশাগত দক্ষতা অর্জনে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।

মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষার্থী পিয়াস চন্দ্র দাস, সাইদুল ইসলাম সাকিব, শাহপরান, কায়েস আব্দুল্লাহ জামাল, রাফাত রেজা আকাশ, ফারজান আহমেদ মিম, তামিমা রহমান ও শামসিয়া তাবাসসুম মাইশা।

বক্তারা অভিযোগ করেন, গত বছর হাসপাতাল চালুসহ বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি। বারবার আশ্বাসের পরও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

শিক্ষার্থীরা বলেন, হাসপাতাল চালু এবং পূর্বে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে। একই সঙ্গে দাবি আদায়ে গড়িমসি হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

BBS cable ad

মেডিকেল কলেজ ও হাসপাতাল এর আরও খবর: