শিরোনাম

Space for ads

চুলের জট ছাড়াবে কলার খোসা!

 প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন   |   ভেষজ

চুলের জট ছাড়াবে কলার খোসা!
Space for ads

কোমল, মসৃণ আর জটহীন চুলের আশায় কত নামিদামি প্রসাধনীই না ব্যবহার করেন অনেকে। কিন্তু গরমে ঘাম, ধুলো আর দূষণের কারণে চুলের প্রাণ যেন আরো দ্রুত হারিয়ে যায়। অথচ ঘরোয়া এক সহজ উপায়েই ফিরতে পারে চুলের স্বাভাবিক ঔজ্জ্বল্য। আর তার জন্য প্রয়োজন এমন একটি উপাদান, যা বেশির ভাগ সময়ই ডাস্টবিনে জায়গা পায়—কলার খোসা।


ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার চুলের জট ছাড়াতে কলার খোসার ব্যবহার নিয়ে এক প্রতিবেদন করেছে।

প্রতিবেদনে বলা হয়, ফল দিয়ে রূপচর্চা নতুন কিছু নয়। তবে কলার খোসা দিয়ে চুলের পরিচর্যার বিষয়টি এখনো খুব বেশি পরিচিত নয়। অথচ এই খোসাতেই লুকিয়ে রয়েছে চুলের যত্নের একাধিক উপকারিতা।


কলার খোসায় রয়েছে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম, ভিটামিন বি৬, ভিটামিন সি, অ্যান্টি-অক্সিড্যান্ট, ওমেগা ৩ ও ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিডসহ নানা পুষ্টিগুণ। এসব উপাদান চুলের গোড়া মজবুত করতে, রুক্ষতা কমাতে এবং চুলকে মসৃণ রাখতে সাহায্য করে।
চুলচর্চায় কলার খোসা ব্যবহারের যত নিয়ম

কলার খোসা সরাসরি চুলে ব্যবহার না করে নিয়ম মানতে হবে। তবেই চুল থাকবে জটমুক্ত।

কলার খোসার গুঁড়া তৈরি 

প্রথমেই কলার খোসার গুঁড়া তৈরি করতে হবে। এ জন্য ৪ থেকে ৫টি কলার খোসা ভালোভাবে ধুয়ে কয়েক ঘণ্টা রোদে শুকিয়ে নিন। চাইলে মাইক্রোওয়েভ অভেনে ২১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় ২০ মিনিট বেক করেও শুকিয়ে নিতে পারেন। খোসাগুলো পুরোপুরি শুকিয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে মিহি করে গুঁড়া করে নিন। প্রয়োজনে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে আরো মিহি গুঁড়া পাওয়া যাবে।


প্যাক বানিয়ে নিন

একটি পাত্রে কলার খোসার গুঁড়ার সঙ্গে এক বাটি টক দই ও ১ থেকে ২ চা-চামচ মধু মিশিয়ে নিন। ভালোভাবে নেড়ে ঘন একটি প্যাক তৈরি করুন।
 

চুল সামান্য ভেজা অবস্থায় গোড়া থেকে আগা পর্যন্ত ধীরে ধীরে প্যাকটি লাগিয়ে নিন। পুরো মাথায় মাখা হয়ে গেলে শাওয়ার ক্যাপ পরে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর মৃদু শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে এক দিন এই প্যাক ব্যবহার করলেই ধীরে ধীরে পরিবর্তন চোখে পড়বে।

 
যে উপকার পাওয়া যাবে

নিয়মিত ব্যবহার করলে এই প্যাক চুলের ঔজ্জ্বল্য বাড়াতে সাহায্য করে। পাশাপাশি চুলের গোড়া মজবুত হয়, মাথার ত্বক পরিষ্কার থাকে এবং রক্ত সঞ্চালনও উন্নত হয়। এতে নতুন চুল গজানোর প্রক্রিয়াও বাড়তে পারে।

সবচেয়ে বড় কথা, রুক্ষ ও জটা চুল ধীরে ধীরে হয়ে উঠতে পারে অনেক বেশি কোমল ও মসৃণ।
BBS cable ad