শিরোনাম

Space for ads

একদিনে হাম উপসর্গে আট জনের মৃত্যু

 প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন   |   রোগ

একদিনে হাম উপসর্গে আট জনের মৃত্যু
Space for ads

 
গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেজনক হামে মোট আট জনের মৃত্যু হয়েছে।   

শনিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৩৩ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৬৯ হাজার ৬১২ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৫৩ জন, গত ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা আট হাজার ৯৯৬ জন।


  
১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ হাজার ৭০৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫২ হাজার ৫০ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আট জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪৯৩ জনের মৃত্যু হয়েছে।   

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা যায়নি এবং ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত নিশ্চিত হামে ৯০ জনের মৃত্যু হয়েছে।
BBS cable ad