শিরোনাম

Space for ads

একদিনে হাম উপসর্গে পাঁচ জনের মৃত্যু

 প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন   |   রোগ

একদিনে হাম উপসর্গে পাঁচ জনের মৃত্যু
Space for ads


গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেজনক হামে মোট পাঁচ জনের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮২৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৬৭ হাজার ৯০৫ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৫১ জন, গত ১৫ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা আট হাজার ৮৮৫ জন।
 
১৫ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ হাজার ১৮২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫০ হাজার ৯২৬ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪৭৭ জনের মৃত্যু হয়েছে।  

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি এবং ১৫ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত নিশ্চিত হামে ৮৮ জনের মৃত্যু হয়েছে।
BBS cable ad