শিরোনাম

Space for ads

হাম মহামারী রোধে আশু পদক্ষেপ গ্রহণ করুন

 প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন   |   রোগ

হাম মহামারী রোধে আশু পদক্ষেপ গ্রহণ করুন
Space for ads

হাম মহামারী রোধে আশু পদক্ষেপ গ্রহণ করার দাবি করেছেন বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক ড. আবু সাঈদ।

শুক্রবার (১৫ মে) বিকেলে রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটের সামনে ‘শিশু হত্যার দায়ে ড. ইউনূস ও নুরজাহানের শাস্তির’ দাবিতে সিপিবি খিলগাঁও শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন খিলগাঁও শাখার সম্পাদক মনিরুজ্জামান মিলন ও পরিচালনা করেন সহ সম্পাদক রিফাত ইসলাম।

সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক ড. আবু সাঈদ, সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য আক্তার হোসেন, দক্ষিণ কমিটির সদস্য মুর্শিকুল ইসলাম শিমুল, বাংলাদেশ হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হরেন্দ্র নাথ মন্ডল, খেলাঘর নেতা শ্যামল বিশ্বাস, গোড়ান শাখার সম্পাদক দিন বন্ধু দাস, যুব নেতা রবিউল ইসলাম, গার্মেন্ট শ্রমিক নেতা শাহিন আলম, ছাত্রনেতা ফকরুল ইসলাম।

অধ্যাপক আবু সাঈদ বলেন, দেশব্যাপী জরুরি টিকাদান কর্মসূচি চালু করতে হবে। টিকার মাধ্যমে শিশুদের ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি পায়।

প্রত্যন্ত গ্রামাঞ্চল, বস্তি এলাকাসহ শ্রমজীবী মানুষের কাছে টিকা পৌঁছে দিতে হবে। প্রতিটি হাসপাতালে আলাদা হাম কর্নার ও বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করতে হবে।
গরিব মানুষ যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় এবং চিকিৎসার অভাবে যেন কোন পিতা তার সন্তানকে না হারায় তার জন্য সরকারকে বিশেষ মনিটরিং সেল গঠন করতে হবে।

তিনি আরও বলেন, জনসচেতনতা বাড়াতে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শ্রমিক সংগঠন, ছাত্র সংগঠন সবাইকে মাঠে নামতে হবে। মাইকিং, প্রচারপত্র, সামাজিক যোগাযোগ মাধ্যমে সব জায়গায় প্রচার চালাতে হবে। হাম মহামারী রোধে আশু পদক্ষেপ গ্রহণ করুন।

তিনি আরও বলেন টিকার বিরুদ্ধে যে অপপ্রচার চলছে, তা রাষ্ট্রীয়ভাবে মোকাবেলা করে প্রতিরোধ করতে হবে।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, স্বাস্থ্য খাতে দুর্নীতিবাজ সিন্ডিকেট ও দায়িত্বহীন কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। জনগণের টাকার জবাব জনগণ চায়। হামে আক্রান্ত শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে। কারণ অপুষ্ট শিশুরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে।

নেতৃবৃন্দ বলেন, শিশু হত্যাকারী ড. ইউনুস ও নূর-জাহান বেগমকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
BBS cable ad