শিরোনাম

Space for ads

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু

 প্রকাশ: ১৩ মে ২০২৬, ১২:০৮ অপরাহ্ন   |   রোগ

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু
Space for ads

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে এক শিশুর বয়স তিন মাস এবং অপরজনের বয়স ১০ মাস।

মৃত শিশুদের একজন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এবং অন্যজন জামালপুরের বাসিন্দা। এ নিয়ে হাসপাতালে প্রায় দুই মাসে ৩১ শিশুর মৃত্যু হলো।

বুধবার (১৩ মে) সকালে হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, জামালপুরের বাসিন্দা তিন মাস বয়সী শিশুটিকে হামের উপসর্গ নিয়ে গত ১১ মে হাসপাতালটিতে ভর্তি করা হয়েছিল।
সে গতকাল মঙ্গলবার বিকেলে মারা যায়। আর ঈশ্বরগঞ্জের বাসিন্দা ১০ মাস বয়সী শিশুটিকে গত ৫ মে ভর্তি করা হয়েছিল।
সে আজ বুধবার ভোরে মারা যায়।

হাসপাতালের তথ্যমতে, চলতি বছরের ১৭ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত মোট ১ হাজার ২৯৩ জন হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৬৬ জন। একই সময়ে মোট ৩১ জনের মৃত্যু হয়েছে। হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে ৯৬ শিশু।

ডা. ঝন্টু সরকার বলেন, ‘টিকার কার্যকারিতা শুরু হলে হামের প্রকোপ কমে যাবে। এটি ছোঁয়াচে হওয়ায় শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। একটু সচেতনতেই পারে শিশুকে সুরক্ষিত রাখতে।

BBS cable ad