শিরোনাম

Space for ads

সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু

 প্রকাশ: ১২ মে ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন   |   রোগ

সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু
Space for ads

সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে।

হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া দুই শিশু হলো- ইকরা জান্নাত ও মারওয়ান আহমেদ। তাদের দুজনেরই বয়স ১ বছরের নিচে।

এদিকে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৮৯ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোন রোগী শনাক্ত না হলেও এই সময়ে ৫৪ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আজ ১২ মে পর্যন্ত বিভাগে মোট ১৪৭ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে ৩ জন নিশ্চিত হামের রোগী ছিলেন সেটি নিশ্চিত করা গেছে। বাকিরা সন্দেহভাজন।
BBS cable ad