শিরোনাম

Space for ads

সিলেটে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু

 প্রকাশ: ১১ মে ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন   |   রোগ

সিলেটে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু
Space for ads

সিলেটে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ জনে। সোমবার (১১ মে) বিকেল ৪টায় শামসুদ্দিন হাসপাতালে তার মৃত্যু হয়।

শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘শামসুদ্দিন হাসপাতাল থেকে ৫২ জন রোগীকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হাসপাতালে রোগীর চাপ বেশি হওয়ায় কিছুটা বেগ পেতে হচ্ছে। তবু আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’

ডা. মিজানুর রহমান জানান, সোমবার বিকেল পর্যন্ত সিলেটে হামের বিশেষায়িত শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালে ১০০ শয্যার বিপরীতে ১২০ জন রোগী ভর্তি রয়েছে।

BBS cable ad