হাম উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর
করোনাকালের মহামারিকেও হার মানাচ্ছে হাম ও রুবেলা রোগে শিশু মৃত্যু। করোনাকালে মৃত্যু বাড়লেও শিশু মৃত্যুর ঘটনা ঘটেনি।
কিন্তু হাম-রুবেলায় শিশু মৃত্যু যেন ভয়াবহ আকার ধারণ করেছে।
প্রতিদিনই শিশুদের মৃত্যু হচ্ছে এই রোগে।
সর্বশেষ বৃহস্পতিবারের (৭ মে) তথ্য মতে, সিলেটের শহীদ ডা. সামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সজিবুল ইসলাম নামে এক বছরের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
এর আগে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রায়হান নামে ৮ মাস বয়সের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি হবিগঞ্জ সদরের ১ নম্বর ওয়ার্ডের কানাইপুরের সাইদুর রহমানের ছেলে।
এ নিয়ে হাম রোগ সন্দেহে বিভাগে ২০ জন শিশুর মৃত্যু হয়েছে। তন্মধ্যে নিশ্চিত হাম রোগে তিনজনের মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রে এতথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের তথ্য মতে, হাম-রুবেলা সন্দেহে নতুন করে আরও ৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তন্মধ্যে সর্বাধিক ভর্তি সামসুদ্দিন হাসপাতালে ৩৬ জন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি ১৬ জন। বাকিরা অন্যান্য হাসপাতালে চিকিৎসাধীন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে মোট ২৩৩ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন। গতকাল পর্যন্ত এই সংখ্যা ছিল ২০০ জনে। ভর্তিকৃতদের মধ্যে সর্বোচ্চ ৯২ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ওসমানী মেডিকেল কলেজ হাপসাতালে ১০ জন, ৬৬ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে, ১৫ জন হবিগঞ্জ সদর হাসপাতালে এবং বাকিরা অন্যান্য হাসপাতালে ভর্তি রয়েছেন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ মে পর্যন্ত মোট ১৪১ জনের ল্যাব কনফার্ম সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে হবিগঞ্জে ১৩ জন (২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৬ জন, সুনামগঞ্জে ৭১ জন এবং সিলেট জেলায় ৪১ জন।..