শিরোনাম

Space for ads

হাম পরিস্থিতি উদ্বেগজনক: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ২৫৯

 প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন   |   রোগ

হাম পরিস্থিতি উদ্বেগজনক: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ২৫৯
Space for ads
দেশে হাম পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে দুই শিশু, আর উপসর্গ নিয়ে মারা গেছে চারজন।

মঙ্গলবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই হিসাব সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে দেশে নতুন করে ২৫৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭২৬ জনে।

এছাড়া চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৫৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে সন্দেহজনকভাবে মারা গেছে ২৬৩ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে গেছেন ১ হাজার ১৮৬ জন। এদের মধ্যে ৯৮৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ২১৭ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানো জরুরি।
BBS cable ad