পঞ্চগড়ে হাম প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক কার্যক্রম
দেশে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে হাম। শিশুদের জন্য অত্যন্ত সংক্রামক এই রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাঠে নেমেছে বসুন্ধরা শুভসংঘ পঞ্চগড়ের সদস্যরা। শনিবার (৪ এপ্রিল) সকালে তারা জেলা শহরের পঞ্চগড়-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে। একই সঙ্গে পথচারী ও রিকশা ভ্যান চালকদের মাঝেও লিফলেট বিতরণ করে তারা।
লিফলেটে হাম রোগের লক্ষণ, প্রতিরোধের উপায় এবং টিকাদানের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে।
প্রচারণা কার্যক্রমে বসুন্ধরা শুভসংঘ পঞ্চগড় জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুমন ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমামুল মুরসালিন, কার্যকরী সদস্য মিলি ইসলাম, হাবিব, আখতারুজ্জামান, শিহাব, মানিক, সুজন, সোহান, সিমি, রাহাত, আব্দুর রহিমসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রান্তিক জেলা পঞ্চগড়ে এখনো হাম শনাক্ত না হলেও আগে থেকেই সচেতনতা সৃষ্টির মাধ্যমে মানুষকে সজাগ ও হাম সম্পর্কে পরিষ্কার ধারণা দিতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা।
বসুন্ধরা শুভসংঘ পঞ্চগড়ের ভারপ্রাপ্ত সভাপতি সুমন বলেন, বর্তমানে দেশে যেভাবে হাম ছড়িয়ে পড়ছে, তা সত্যিই উদ্বেগজনক।




