শিরোনাম

Space for ads

আইএসইউতে জনস্বাস্থ্য পেশাবিষয়ক সেমিনার

 প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন   |   চিকিৎসা

আইএসইউতে জনস্বাস্থ্য পেশাবিষয়ক সেমিনার
Space for ads

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) ‘জনস্বাস্থ্য পেশার সুযোগ ও সম্ভাবনা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে সম্প্রতি মাস্টার অব পাবলিক হেলথ প্রোগ্রাম এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে মূল আলোচক ছিলেন অস্ট্রেলিয়ার ফেডারেশন ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ও দেশটির জনস্বাস্থ্য সমিতির ভাইস প্রেসিডেন্ট ড. আজিজ রহমান। আইএসইউর পাবলিক হেলথ বিভাগের প্রধান ডা. ফাহমিদা বিনতে মেসবাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইএসইউর প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আবুল কাসেম।

এ সময় আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. একরামুল হক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক শাহনাজ চৌধুরী ও রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিকসহ অনেকে উপস্থিত ছিলেন।

BBS cable ad