শিরোনাম

Space for ads

পেটের স্বাস্থ্য ভালো রাখতে চিকিৎসকরা টিফিনে কী খান?

 প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন   |   চিকিৎসা

পেটের স্বাস্থ্য ভালো রাখতে চিকিৎসকরা টিফিনে কী খান?
Space for ads

চিকিৎসকদের জীবনযাত্রা ব্যস্ততায় ভরা থাকে সব সময়। রোগীর খেয়াল রাখা, দীর্ঘ সময় কাজ করা, মানসিক চাপ—সব মিলিয়ে সুস্থ থাকতে তাদের প্রতিদিন নিজের খাবারে বাড়তি নজর দিতে হয়। তাই তারা টিফিনে এমন সব খাবার রাখেন, যা শুধু পেটই ভরায় না, বরং হজমশক্তি, ত্বক, মস্তিষ্ক, ইমিউনিটি—সব কিছুকেই দীর্ঘ সময় ধরে বজায় রাখে।

সম্প্রতি দুজন চিকিৎসক তাদের টিফিনের খাবারের কথা তুলে ধরেছেন।
সেই খাবারে লুকিয়ে আছে বিজ্ঞানসম্মত বহু উপকার। এই খাবারের তালিকাতেই স্পষ্ট যে কিভাবে সঠিক খাবার খেলে গোটা শরীরে ভারসাম্য বজায় থাকে। চলুন, জেনে নেওয়া যাক কী আছে তাদের খাবার তালিকায়—

সাধারণ মানুষের ধারণা

অনেকে মনে করেন, চিকিৎসকরা হয়তো খুব দামি খাবার খান। কিন্তু, বাস্তবে তারা চটজলদি তৈরি করা সহজপাচ্য, সুষম এবং পেটের জন্য উপকারী—এই চারটি গুণের ভিত্তিতে খাবার বেছে নেন।
যেমন একজন ডার্মাটোলজিস্ট তার টিফিনে রাখেন বেক করা মাছ, বিভিন্ন রঙের সবজি, ব্লুবেরি, দই ও ফ্ল্যাক্সসিড।

বেক করা মাছ শরীরকে দেয় ওমেগা-থ্রি ফ্যাটি এসিড, যা প্রদাহ কমায়, ব্রেন-ফাংশন বাড়ায় এবং হার্টকে সুস্থ রাখে। বিশেষ করে যাদের দৈনন্দিন চাপ বেশি, তাদের জন্য এই খাবার অনেকটাই ‘অ্যান্টি-স্ট্রেস ফুড’ হিসেবে কাজ করে।

তার সঙ্গে সালাদে থাকা শসা, গাজর ও টমেটো শরীরকে দেয় ফাইবার, মিনারেল, ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্ট।

BBS cable ad

চিকিৎসা এর আরও খবর: