শিরোনাম

Space for ads

লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৫

 প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০২:২১ অপরাহ্ন   |   চিকিৎসা

লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৫
Space for ads
হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ ইউনিয়নে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (২২ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত ইউনিয়নের বামৈ পশ্চিম গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে হঠাৎ একটি কুকুর গ্রামে ঢুকে পরপর কয়েকজনকে কামড়ে আহত করে। পরে স্বজনেরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে কয়েকজনকে বাড়ি পাঠানো হয়। বাকিরা হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসা নেন।

আহতদের মধ্যে রয়েছেন, বামৈ গ্রামের নাজিল মিয়া (৫০), মহিনুল (৮), সাগর সরকার (২৫), শেফালি সরকার (২২), তামিম চৌধুরী (৭), হাবিবুর রহমান (৫৫), মারিয়া আক্তার (১৫), মাহিনুর (৮), মারজুল (৭), মরিয়ম (২), সিফাত (৪)সহ আরও কয়েকজন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার অজিত চন্দ্র দেবনাথ ও প্রধান সহকারী সুজিত চন্দ্র পাল বলেন, আমরা স্বাস্থ্যকেন্দ্রে আসার পথে গেটের কাছে কুকুরটি আমাদের ওপরও ঝাঁপিয়ে পড়ে। অল্পের জন্য বেঁচে গেছি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন বলেন, কুকুরে কামড় দিলে প্রথমেই ক্ষতস্থান কাপড় বা কাঁচা সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। কোনোভাবেই ব্যান্ডেজ করা যাবে না। কুকুরটিকে যদি প্রাণিসম্পদ বিভাগ ধরে জলাতঙ্কবিরোধী ভ্যাকসিন দিয়ে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে পারে, তাহলে ঝুঁকি অনেক কমে যাবে।
BBS cable ad