শিরোনাম

Space for ads

ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরো ১ শিশুর মৃত্যু

 প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন   |   রোগ

ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরো ১ শিশুর মৃত্যু
Space for ads

 
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরো ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৫২ শিশু মারা গেছে ময়মনসিংহ মেডিক্যালে।


সোমবার সকালে ময়মনসিংহ মেডিক্যাল থেকে প্রতিদিনের হাম তথ্য থেকে এ মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
 
মারা যাওয়া শিশুটির বাড়ি জেলার ত্রিশাল উপজেলার বৈলর এলাকায়।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে আরো জানা যায়, এখন পর্যন্ত এখানে হামের উপসর্গ নিয়ে মোট ২ হাজার ২৭৯ জন শিশু ভর্তি হয়েছে। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে মোট ২ হাজার ১৩০ জন।


আজ ভর্তি রয়েছে ৯৭ জন শিশু।
BBS cable ad